সর্বশেষ
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০

প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটার পর ৫ লাখ টাকা কাবিনে বিয়ে! কুমিল্লায় যুবলীগ নেতার কর্মকাণ্ডে তোলপাড়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনায় প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটা করে জোরপূর্বক ৫ লাখ টাকার কাবিনে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত বজলুর রহমান শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার।

গত ১৬ অক্টোবর রাতে শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটলেও ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ২ মিনিট ৫৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, বজলুর রহমান এক নারীকে লাঠি দিয়ে পেটাচ্ছেন এবং পাশেই একজন পুরুষকে বেঁধে রাখা হয়েছে। নারীটি “বাবা বাবা” বলে চিৎকার করলেও কেউ থামায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার নারী এক প্রবাসীর স্ত্রী। তার সঙ্গে পাশের গ্রামের বিল্লাল মিয়ার সম্পর্কের অভিযোগ ওঠে। সেই অভিযোগে দুজনকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে বজলুর রহমান ঘটনাস্থলে এসে নারীটিকে লাঠিপেটা করেন এবং পরদিন সালিশ বসিয়ে ওই নারীকে বিল্লাল মিয়ার সঙ্গে ৫ লাখ টাকা কাবিনে বিয়ে দেন।

বজলুর রহমান দাবি করেছেন, “ওই মহিলা আমার ভাতিজার স্ত্রী। দীর্ঘদিন ধরে বিল্লাল মিয়ার সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল। তাই গ্রামের লোকজন তাদের ধরে ফেললে আমি কয়েকটি আঘাত করি।”

তবে স্থানীয়রা জানান, বিল্লাল নিজেই বিবাহিত এবং তার স্ত্রী ও চারটি মেয়ে রয়েছে। অপরদিকে নির্যাতিত নারীও দুই সন্তানের জননী।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত