সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন ঘিরে ভারতের আসামে চাঞ্চল্য

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ থেকে উড়ে যাওয়া একটি বড় গ্যাস বেলুনকে কেন্দ্র করে ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোববার (১১ জানুয়ারি) জেলার বরখোলা এলাকায় একটি কৃষিজমিতে অস্বাভাবিক আকারের বেলুনটি নামতে দেখা গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রথমে গ্রামবাসীরা বিষয়টি লক্ষ্য করে গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) জানায়। পরে ভিডিপির মাধ্যমে পুলিশকে অবহিত করা হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বেলুনটি উদ্ধার করে। খবর পেয়ে কাছাড় জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা পার্থ প্রতীম দাসও সরেজমিনে পরিদর্শন করেন। এর আগেই সেখানে স্থানীয় মানুষের ভিড় জমে যায়।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উদ্ধার করা বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নাম লেখা ছিল। এছাড়া বেলুনে তিনজন ব্যক্তির ছবি ও বাংলায় লেখা কিছু তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে পৌঁছাল এবং এর সঙ্গে কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

এদিকে জানা গেছে, একই দিনে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার চৌধুরী।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে উড়ানো বেলুনটি বাতাসের গতিপথে সীমান্ত পেরিয়ে ভারতে পৌঁছে যায়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত