সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিমান আকাশে ভাসছে না, নিচে পড়ছে: পাইলট তৌকিরের শেষ বার্তা!

Our Times News

আওয়ার টাইমস নিউজ

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার আগে কন্ট্রোল রুমে শেষ মুহূর্তের বার্তায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর জানিয়েছিলেন, “বিমান ভাসছে না… মনে হচ্ছে নিচের দিকে পড়ছে।”

সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে কুর্মিটোলা পুরাতন বিমানঘাঁটি থেকে এফ-৭ যুদ্ধবিমান নিয়ে একক উড্ডয়নে (সলো ফ্লাইট) বের হন তিনি। এটি ছিল বৈমানিক তৌকিরের প্রথম সলো ফ্লাইট, যা বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে কঠিন ও চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত।

বিমানের উড্ডয়নের কিছুক্ষণ পরই উত্তরার আকাশে তার গতিপথ ও ভরিবিদ্যা অস্বাভাবিক হয়ে পড়ে। তখনই কন্ট্রোল রুমকে তৌকির তার উদ্বেগ জানান। কন্ট্রোল রুম থেকে তাকে জরুরি ইজেক্ট করার নির্দেশ দেওয়া হলেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে নিরাপদে নামানোর সর্বোচ্চ চেষ্টা করেন।

কিন্তু দ্রুতগতিতে ফেরানোর চেষ্টার মধ্যেই মাত্র এক-দেড় মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুলের ভবনের ওপর বিধ্বস্ত হয়। প্রাণ হারান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এবং স্কুলের এক শিক্ষার্থী। আহত হন আরও অনেকে।

সাবেক বিমানবাহিনী কর্মকর্তারা বলছেন, সলো ফ্লাইট বৈমানিকের সাহস, দক্ষতা ও মানসিক দৃঢ়তার চূড়ান্ত পরীক্ষা। এখানে কোনো কো-পাইলট বা প্রশিক্ষক থাকেন না। সব দায়িত্ব একাই নিতে হয়। যুদ্ধবিমান চালানোর লাইসেন্সের আগেই এই ধাপ পেরোতে হয় বৈমানিকদের।

বিশ্লেষকরা বলছেন, জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ ফ্লাইটের ঝুঁকি এড়াতে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত