সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা, নাগরিকদের জন্য সতর্কবার্তা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বায়ুদূষণে আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার মঙ্গলবার সকাল ৯টায় প্রকাশিত সূচকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ২৫০, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়।

জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন ও ক্রমবর্ধমান দূষণ উৎসের কারণে দীর্ঘদিন ধরেই ঢাকার বাতাস ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাম্প্রতিক বৃষ্টিপাতে বায়ুর মান কিছুটা উন্নতি হলেও আবারও দূষণ মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।

একই সময়ে ভারতের কলকাতার AQI স্কোরও ছিল ২৫০, যা তালিকায় ঢাকার ঠিক পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে। মিশরের রাজধানী কায়রো ২৩৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, যার বায়ুমানও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আইকিউএয়ার তথ্য অনুযায়ী, AQI স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং এ পরিস্থিতিতে শিশু, প্রবীণ, শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়। সুস্থ মানুষের জন্যও বাইরের কার্যক্রম সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়।

বায়ুদূষণ নির্ধারণে মূলত পাঁচ ধরনের দূষণ উপাদান বিবেচনা করা হয়, পিএম১০, পিএম২.৫, নাইট্রোজেন ডাই–অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই–অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃)। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর পিএম২.৫ কণা, যা ফুসফুস ও রক্তপ্রবাহে প্রবেশ করে জীবনঘাতী রোগের ঝুঁকি বাড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, প্রতি বছর দূষিত বায়ুর কারণে বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষ মৃত্যুবরণ করে। স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার, শ্বাসতন্ত্রের সংক্রমণ, সবকটিরই হার বাড়ছে বায়ুদূষণের কারণে।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বাতাস আরও অবনতির দিকে গেলে শহরবাসীর দৈনন্দিন জীবন, শিশুর স্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য সঙ্কট মারাত্মক আকার নিতে পারে। দ্রুত কার্যকর নীতি ও দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত