সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বোলারদের দাপটে সিলেট টেস্টে প্রথম ইনিংসে এগিয়ে বাংলাদেশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বাংলাদেশ। দিনের পুরোটা সময় দাপট দেখিয়ে পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের সামনে টিকতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। নাহিদ রানা ও তাইজুল ইসলাম তিনটি করে উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট তুলে নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

দ্বিতীয় দিনের শুরু থেকেই চাপ তৈরি করে বাংলাদেশ। আগের দিনের স্কোরে মাত্র এক রান যোগ করতেই ওপেনার আব্দুল্লাহ ফজলকে ফিরিয়ে দেন তাসকিন। এরপর আরেক ওপেনার আজান আওয়াইজও দ্রুত সাজঘরে ফেরেন।
অধিনায়ক শান মাসুদ ও সৌদ শাকিল কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও মিরাজের ঘূর্ণিতে সেটিও ভেঙে যায়।

মধ্যাহ্ন বিরতির পর পাকিস্তানের ইনিংসের বড় ভরসা বাবর আজমকে আউট করে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দেন নাহিদ রানা। ৬৮ রান করা বাবরকে ক্যাচে পরিণত করার পর বাংলাদেশের বোলাররা আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন।

এরপর স্পিনার তাইজুল ইসলাম মিডল অর্ডারে ধস নামান। সালমান আগা, মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলীকে দ্রুত ফিরিয়ে দিয়ে ম্যাচে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যান তিনি। শেষদিকে খুররম শাহজাদ ও সাজিদ খানকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন নাহিদ রানা।

এর আগে প্রথম ইনিংসে বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে লড়াই করেন লিটন দাস। ১২৬ রানের দারুণ ইনিংস খেলে দলকে ২৭৮ রানে পৌঁছে দেন তিনি। তার ইনিংসে ছিল ১৬টি চার ও ২টি ছক্কা। শেষদিকে শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামের ছোট ছোট ইনিংস বাংলাদেশের সংগ্রহ বাড়াতে সহায়তা করে।

পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ ও মোহাম্মদ আব্বাস চারটি করে উইকেট শিকার করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত