সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানি সংকটে চাপে মোবাইল নেটওয়ার্ক, বড় ঝুঁকিতে টেলিযোগাযোগ খাত
ভারত-চীন থেকে মানুষ শুধু সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে,ট্রাম্পের মন্তব্যে তীব্র বিতর্ক
শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়, সতর্ক করল তিতাস গ্যাস
ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, শিবগঞ্জে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি
২৪ ঘণ্টায় ৪ ঘণ্টাও বিদ্যুৎ মিলছে না, তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত মাদারগঞ্জ
টানা বাড়ার পর স্বর্ণবাজারে বড় ধাক্কা, ভরিতে কমল ৩,২৬৬ টাকা
ক্যাম্পাসে উত্তেজনা: ‘দাঁত ফেলে’ দেওয়ার হুমকির অভিযোগ ডাকসু নেতার
যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা, তেলের দামে নতুন ঊর্ধ্বগতি
লেবানন-সিরিয়ায় নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের চেষ্টা, বাড়ছে উত্তেজনা
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব: আজই নির্ধারিত হতে পারে বাসের নতুন ভাড়া
শিবির ‘ছাত্রলীগের হেল্পিং হ্যান্ড’, চট্টগ্রামে নাছিরের বিস্ফোরক অভিযোগ
অনিশ্চয়তার বাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্রকে কেন অবিশ্বাস করে বিশ্ব? ইতিহাস যা বলছে
আগামী ৩ মে থেকে ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল সংগ্রহ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন
হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা: জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের গুরুত্বপূর্ণ বৈঠক

ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, শিবগঞ্জে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ভুল সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন শিক্ষককে পরীক্ষা কার্যক্রমের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে আসে যখন এক পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন, আব্দুস সাত্তার, মাকসুদুর রহমান এবং মাহবুবুর রহমান।

অভিযোগে বলা হয়, কানসাট সোলেমান মিয়া ডিগ্রি কলেজ ভেনুর একটি কক্ষে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র দেওয়া হয়। এতে পরীক্ষার্থীরা ভুল প্রশ্নে পরীক্ষা দিতে বাধ্য হন বলে দাবি করেন তারা।

একজন পরীক্ষার্থী জানান, বিষয়টি সঙ্গে সঙ্গে কক্ষ পরিদর্শককে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে পরীক্ষা শেষে তারা অভিযোগ করলে বিষয়টি সামনে আসে।

কেন্দ্রসচিব জানান, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়। ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের উত্তরপত্র বিশেষ ব্যবস্থায় মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এ ঘটনায় প্রশাসন বলছে, দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১২
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:২৩
এশা রাত ৭:৪২

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১২
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:২৩
এশা রাত ৭:৪২

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত