সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল, দক্ষিণাঞ্চলে ৪.২ মাত্রার কম্পন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ৪.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের কেন্দ্র ছিল দেশটির ডিমোনার কাছাকাছি এলাকায়। ভূমিকম্পের পর লোহিত সাগর সংলগ্ন অঞ্চল ও দক্ষিণ নেগেভ এলাকায় সতর্কতা জারি করা হয়।

ইউরোপিয়ান–মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.২। কম্পন অনুভূত হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও মেলেনি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড দক্ষিণ নেগেভ মরুভূমি ও লোহিত সাগর এলাকায় ভূমিকম্প সতর্কতা জারি করে। সতর্কতার পর ওইসব অঞ্চলের বাসিন্দারা ভূমিকম্প অনুভব করার কথা জানান।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি আফ্রিকান ও আরবিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় মাঝেমধ্যে এমন কম্পন অনুভূত হয়। তবে ৪ থেকে ৫ মাত্রার ভূমিকম্প সাধারণত বড় ধরনের ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে না।

উল্লেখ্য, বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয় ১৯৬০ সালে চিলিতে, যার মাত্রা ছিল ৯.৫। আর প্রাণহানির দিক থেকে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি ঘটে ১৫৫৬ সালে চীনের শানসি প্রদেশে, যেখানে প্রাণ হারান প্রায় ৮ লাখ ৩০ হাজার মানুষ।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত