সর্বশেষ
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি

ভেঙে দেওয়া হলো ১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করা সেই ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে পরিচিত ও ভাইরাল হওয়া ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মূল সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ ও অস্থায়ী স্থাপনা বানিয়ে ব্যবসা পরিচালনার অভিযোগে এই অভিযান চালানো হয়।

রোববার (১৬ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকায় ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে ডিএনসিসির পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ কার্যক্রম চালায়। অভিযানে আগারগাঁওয়ের ফুটপাতে অবস্থিত হোটেলটির অবৈধ কাঠামো সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা করতে সহায়তা দেয় কাফরুল থানা পুলিশ।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে জানান, মিজানুর রহমান বেশ দীর্ঘদিন ধরে কাফরুল ও আগারগাঁওসংলগ্ন এলাকার প্রধান সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকান পরিচালনা করছিলেন। এর ফলে সাধারণ পথচারীদের হাঁটাচলায় বিঘ্ন ঘটার পাশাপাশি ওই এলাকায় নিয়মিত যানজট লেগে থাকত।

এর আগে গত ১০ আগস্ট আগারগাঁও এলাকায় ওই দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে পুলিশের এক সদস্যের ওপর বোতল দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে মিজানের বিরুদ্ধে। সে সময় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে তাৎক্ষণিকভাবে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অস্বাভাবিক ভঙ্গিতে খাবার পরিবেশন এবং মাত্র ১০০ টাকায় ভাত-মাংস বিক্রির কারণে অল্প সময়ে ‘মিজানের ভাতের হোটেল’ তুমুল জনপ্রিয়তা অর্জন করে। তবে রাস্তার ওপর অবৈধ স্থাপনা ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে শেষ পর্যন্ত হোটেলটি ভেঙে দিল সিটি করপোরেশন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত