
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামী দলের আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের অবস্থানকালে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। তিনি মহান রবের কাছে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।
পরিদর্শনের সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানা শাখার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান।





























