সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

মুজিববাদ কালচারাল ভাঙা এখনো সম্ভব হয়নি: সাদিক কায়েম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, গত ১৬ বছরে দেশে ‘মুজিববাদ কালচারাল এস্টাবলিশমেন্ট’ প্রতিষ্ঠা করে তা বিভিন্নভাবে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা এখনো পুরোপুরি ভাঙা সম্ভব হয়নি।

শনিবার বিকেলে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে ছাত্রশিবিরের সাবেক নেতা আব্দুল্লাহ আল তাহীরের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, “শাহবাগ আন্দোলনের মধ্য দিয়ে দেশে একটি বিশেষ সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক শক্তিকে ব্যবহার করে শাসন ব্যবস্থাকে বৈধতা দেওয়া হয়েছে। সেই কালচারাল এস্টাবলিশমেন্ট জুলুম ও নির্যাতনকে প্রতিষ্ঠা দিয়েছে। আমরা জুলাই বিপ্লবের পর থেকে বারবার বলে আসছি, এই সংস্কৃতিকে ভাঙতে হবে, ফ্যাসিস্ট সংস্কৃতি যারা লালন করছে, তাদের এখান থেকে হটাতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের চেতনা, শহীদদের আকাঙ্ক্ষা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। এজন্য শহীদদের নিয়ে প্রামাণ্যচিত্র, নাটক, উপন্যাস, স্মৃতিচারণমূলক প্রবন্ধ তৈরি করতে হবে। ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা এই কাজগুলো করছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাই,এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে এবং অন্য সংগঠনগুলো যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে।”

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উল্লেখ করে সাদিক কায়েম বলেন, “গত ১৬ বছরে সহস্রাধিক মানুষ হত্যা ও হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার স্বাধীন বাংলাদেশেই হবে,এটাই আমাদের প্রত্যাশা।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত