সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

‘যে ব্যাগে খাবার ভরার আশা ছিল, সেটিই হয়ে গেল চির বিদায়ের কাফনের কাপড়!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক। আল জাজিরার প্রতিবেদন। অনুবাদক সিনিয়র করেসপন্ডেন্ট হুসাইন আল আজাদ ইবনে নোয়াব।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন দফার হামলায় আবারও নরকযন্ত্রণা বয়ে এনেছে। আল জাজিরা জানিয়েছে, গতকাল শনিবার রাফা ও গাজার বিভিন্ন এলাকায় হামলায় অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জনই প্রাণ হারিয়েছেন দক্ষিণ রাফার ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) ত্রাণকেন্দ্রের সামনে, যেখানে তাঁরা খাবারের আশায় জড়ো হয়েছিলেন।

রাফার আল-শাকুশ এলাকায় জিএইচএফের ত্রাণকেন্দ্রের সামনে ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে ক্ষুধার্ত মানুষের জীবন শেষ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা ফিলিস্তিনিরা জানিয়েছেন, গুলি চালানোর আগে তাদের খাবারের জন্য ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছিল, সেই ব্যাগই শেষমেশ হয়ে গেছে লাশ মুড়ার কাপড়।

জিএইচএফের ত্রাণকেন্দ্রে কর্মরত আল–জাজিরার প্রতিবেদক তারেক আবু আজম বলেছেন, এ হামলা প্রমাণ করে গাজার কোথাও নিরাপদ নয়—ক্ষুধার্ত মানুষের ত্রাণের লাইনও নয়। তিনি বলেন, ‘তারা প্রতিশ্রুতি দেয় খাবারের, আর পরে শিকারের মতো গুলি চালায়।’

হাসপাতাল সূত্র জানিয়েছে, মে মাসের শেষ থেকে জিএইচএফের ত্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৮০০-র বেশি মানুষের। আহত অন্তত পাঁচ হাজার। আল–আকসা হাসপাতালের মুখপাত্র খলিল আল-দেগরান জানিয়েছেন, মাথা ও পায়ে গুলিবিদ্ধ আহতদের ভিড়ে হাসপাতালে তীব্র সংকট চলছে।

একই দিনে গাজার শহর ও আশেপাশের বিভিন্ন এলাকায় আরও হামলা হয়েছে। শহরের জাফা স্ট্রিটের একটি বাড়িতে বোমা হামলায় ৪ শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়ায় দুটি আবাসিক ভবনে বোমা হামলায় প্রাণ গেছে ১৫ জনের। শাতি শরণার্থীশিবিরে আরেকটি হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে। বেইত হানুন শহরে অন্তত ৫০টি বোমা ফেলে পুরো এলাকা কাঁপিয়ে দেয় ইসরায়েলি বাহিনী।

এদিকে যুদ্ধবিরতি নিয়ে কাতারে চলমান আলোচনা থমকে গেছে। অথচ মানবাধিকার সংস্থাগুলো বলছে, পুরো গাজা আজ দুর্ভিক্ষপীড়িত, আর খাদ্য-ওষুধ সরবরাহেও রয়েছে ইসরায়েলি বাধা।

গাজা সরকারের হিসাবে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫৭ হাজার ৮৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ১ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ। অপুষ্টিতে ইতিমধ্যে মারা গেছে ৬৭ শিশু। পাঁচ বছরের নিচে ছয় লাখ ৫০ হাজার শিশু এখনো চরম ঝুঁকিতে।

ক্ষুধার্ত সামির শায়াত আল জাজিরাকে বলেছেন, ‘যে ব্যাগে খাবার ভরার আশা ছিল, সেটিই আজ কাফনের কাপড় হয়ে গেছে।’ আরেক আহত মোহাম্মদ বারবাখ বলেন, ‘তারা আমাদের খাবারের প্রলোভন দেয়, ব্যাগ দেয় আর পরে শিকারের মতো গুলি চালায়।’

সূত্র: আল জাজিরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত