সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

রাঙামাটিতে তেল কিনতে গিয়ে ফিলিং স্টেশনে মারামারি, ভিডিও ভাইরাল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকায় মেসার্স এম এম পেট্রোলিয়াম এজেন্সি ফিলিং স্টেশনে বুধবার বিকেলে ডিজেল কিনতে গিয়ে দুই ক্রেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, পাঁচ থেকে ছয়জন ক্রেতা বোতল হাতে ডিজেল নিতে এসে লাইনে দাঁড়িয়ে বাগবিতণ্ডায় জড়াচ্ছেন। একপর্যায় তাঁরা হাতাহাতিতেও জড়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্য ক্রেতারাও হট্টগোলের শিকার হন।

প্রত্যক্ষদর্শী হাসিবুল ইসলাম জানান, লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তিনি মারামারির ঘটনা লক্ষ্য করেছেন। ফিলিং স্টেশনের কর্মচারী রিপন চাকমা বলেন, গত দুই দিন জ্বালানি তেলের সরবরাহ বন্ধ থাকায় বুধবার বিকেলে চার হাজার লিটার অকটেন ও চার হাজার লিটার ডিজেল পৌঁছার পর বিক্রির জন্য ভিড় হয়েছিল। এর মধ্যেই সংঘর্ষ শুরু হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম জানান, লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ধস্তাধস্তি হয়েছে। তবে কেউ আহত হননি।

বর্তমানে রাঙামাটি শহরের চারটি স্টেশনে তেল বিক্রি বন্ধ রয়েছে। বনরূপা হিলভিউ ফিলিং স্টেশনের কর্মচারী জানিয়েছেন, নতুন সরবরাহ আসার আগে তেল বিক্রি বন্ধ থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী দাবি করেছেন, ব্যবহারযোগ্য তেল আছে, কোনো সংকট নেই। তবে চাহিদার তুলনায় সরবরাহ সীমিত থাকায় শহরে অস্থায়ী ঘাটতি দেখা দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত