সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

রাজধানীর পৃথক দুই এলাকায় ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগকর্মী আটক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ফার্মগেট ও পূর্ব রাজাবাজার এলাকায় রবিবার রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। ঘটনাটি ঘটেছে রাত ১০টার দিকে। স্থানীয়দের সহায়তায় পুলিশ একজন যুবককে আটক করেছে।

পুলিশ জানায়, আটককৃত যুবকের নাম আরিফুর রহমান হৃদয় (২৩), তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফার্মগেট এলাকায় বিকট শব্দে আতঙ্ক সৃষ্টি হয়। বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহী তিনজন দ্রুত পালানোর চেষ্টা করে। স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পূর্ব রাজাবাজার এলাকায় এসে তারা আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

ঘটনায় একজন আহত হয়েছেন। পরে শেরেবাংলা নগর থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থল থেকে আরিফুর রহমান হৃদয়কে আটক করে থানায় নিয়ে যায়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, “রাত ১০টা ৭ মিনিটে কারওয়ান বাজার দিক থেকে আসা তিন আরোহী একটি মোটরসাইকেলে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ও স্থানীয়রা ধাওয়ার পর পূর্ব রাজাবাজারের মসজিদ গলিতে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর দুইজন পালিয়ে গেলে একজনকে আটক করা হয়।”

ওসি আরও জানান, আটক আরিফুর রহমান হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের নেতা অনিকের অনুসারী। পুলিশ তার কাছ থেকে বিস্ফোরণের উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ ও বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুত করা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত