সর্বশেষ
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০

রাস্তায় স্ত্রীকে মারধর করতে গিয়ে জনতার গণধোলাইয়ের শিকার যুবক, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: রাস্তায় এক তরুণীকে মারধরের চেষ্টা করতে গিয়ে উল্টো জনতার গণধোলাইয়ের শিকার হয়েছেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্কুটিতে করে আসা এক যুবক রাস্তায় হাঁটতে থাকা এক তরুণীর সামনে থামেন। পরে তিনি দৌড়ে গিয়ে ওই তরুণীর ওপর হামলার চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে উপস্থিত জনতা যুবককে আটক করে মারধর শুরু করে। পরে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি বেঙ্গালুরু শহরের বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে থাকা নারী ও যুবক স্বামী-স্ত্রী বলে জানা গেলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনার নিন্দা জানিয়েছেন। কেউ কেউ ওই যুবকের কঠোর শাস্তির দাবি তুলেছেন। আবার অনেক ব্যবহারকারী উপস্থিত জনতার দ্রুত এগিয়ে আসার প্রশংসাও করেছেন।

একজন মন্তব্য করেন, নারীটি বিপদে পড়ার পর মানুষ শুধু ভিডিও না করে সাহায্যে এগিয়ে এসেছে, এটি ইতিবাচক দিক। আরেকজন লেখেন, যুবকের আচরণ অত্যন্ত ভয়ঙ্কর ছিল এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

সূত্র: আনন্দবাজার

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত