সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

লস অ্যাঞ্জেলেসের দাবানলে চারদিন ধরে বিপর্যস্ত জনজীবন, কমপক্ষে ১০ জনের মৃত্যু!

Our Times News

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চারদিন ধরে চলা ভয়াবহ দাবানল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ছয়টি অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিসের কর্মীরা সম্মিলিতভাবে কাজ করলেও দাবানলের তীব্রতা কমানো কঠিন হয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১০ জন, এবং ধ্বংস হয়ে গেছে হাজার হাজার অবকাঠামো।

শুক্রবার স্থানীয় সময় সকাল পর্যন্ত আগুনের মাত্র ৬ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইটন, প্যালিসেইডস ও হার্স্ট এলাকা। ইটনে পুড়ে গেছে প্রায় ১৩ হাজার একর জমি, প্যালিসেইডসে ১৯ হাজার একর, এবং হার্স্টে ৭৭১ একর। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বহু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ঐতিহাসিক স্থান ধ্বংসের মুখে পড়েছে।

দাবানলের কারণে ১ লাখ ৮০ হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও ২ লাখ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজারেরও বেশি বাড়ি, গাড়ি এবং অন্যান্য স্থাপনা।

লস অ্যাঞ্জেলেসের শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শুধুমাত্র ইটন এলাকাতেই চার থেকে পাঁচ হাজার অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। প্যালিসেইডস এলাকায় ধ্বংস হয়েছে আরও পাঁচ হাজারের বেশি স্থাপনা।

এদিকে দাবানল পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহযোগিতা শুরু হয়েছে। কানাডা থেকে বিশেষায়িত উড়োজাহাজ এবং ২৫০ জন ফায়ার সার্ভিস কর্মী প্রস্তুত রাখা হয়েছে।

দাবানলের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটছে। নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে, এবং ইতোমধ্যে লুটপাটের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন হলিউড তারকা এবং সামাজিক সংগঠনগুলো। অভিনেত্রী জেমি লি কার্টিস তার পরিবারের পক্ষ থেকে ১০ লাখ ডলার অনুদান দিয়েছেন। শেফ হোসে আন্দ্রেস দাবানলকবলিতদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন।

ফায়ার সার্ভিস প্রধান অ্যান্টনি ম্যারন বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ধ্বংসস্তূপ থেকে দেহাবশেষ শনাক্ত করতে বিশেষ দল কাজ করবে। পাশাপাশি, ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণে দীর্ঘ সময় লাগবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত