সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

লোহিত সাগরে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরিতে আগুন, আহত ২ নাবিক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই লোহিত সাগরে মোতায়েন করা বিশ্বের অন্যতম বৃহৎ মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই মার্কিন নাবিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, রণতরিটির লন্ড্রি বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এই অগ্নিকাণ্ডের সঙ্গে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কোনো সম্পর্ক নেই এবং এটি কোনো শত্রু হামলার ফল নয় বলেও নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আগুন লাগার পরপরই জাহাজে থাকা নিজস্ব অগ্নিনির্বাপণ দল দ্রুত কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অগ্নিকাণ্ডে রণতরিটির কাঠামোগত বা যান্ত্রিক কোনো বড় ক্ষতি হয়নি। বিশেষ করে জাহাজের গুরুত্বপূর্ণ ইঞ্জিন কক্ষ সম্পূর্ণ নিরাপদ রয়েছে। ফলে জাহাজটির চলাচল বা সামরিক কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি হয়নি।

বর্তমানে রণতরিটি লোহিত সাগরে তার নির্ধারিত দায়িত্ব পালন করছে বলে জানানো হয়েছে।

আহত দুই নাবিককে জাহাজেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের অন্য কোথাও সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতা জোরদার করতে যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্যারিবীয় অঞ্চল থেকে এই অত্যাধুনিক ও বিশাল বিমানবাহী রণতরিটিকে মধ্যপ্রাচ্যে নিয়ে আসে।

সূত্র: আলজাজিরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত