সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাইকে মুক্তি দিয়েছে হাইকোর্ট

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্কঃ ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ও অন্যান্য সাজাপ্রাপ্ত সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জন খালাস পাওয়া আসামিরা হলেন,পাবনা জেলা বিএনপি নেতা কে এম আখতারুজ্জামান,ঈশ্বরদী পৌর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান বাবলু, তার ভাই সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম শাহিন, অপর ভাই মাহবুবুর রহমান পলাশ, বিএনপি নেতা মো. অটল, যুবদল নেতা শ্যামল (নূরে মোস্তফা), স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান শাহীন এবং বিএনপির সাবেক নেতা শামসুল আলম।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ২৫ জন ও ১০ বছরের দণ্ডপ্রাপ্ত ১৩ আসামিকেও খালাস দেওয়া হয়েছে। ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে অংশ নিতে খুলনা থেকে সৈয়দপুর যাওয়ার পথে ট্রেনবহর পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে ঢোকার সময় হামলার শিকার হয়।

এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ওসি নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। শুরুতে পুলিশ সাক্ষ্য প্রমাণ না পেয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিলেও আদালত সেটি গ্রহণ না করে অধিক তদন্তের নির্দেশ দেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মামলাটি পুনরুজ্জীবিত করে। ১৯৯৭ সালে নতুন করে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

২০১৯ সালের ৩ জুলাই পাবনার বিশেষ ট্রাইব্যুনাল-৩ আদালত ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে ১০ বছর কারাদণ্ড দেন। আসামিপক্ষে আইনজীবী কায়সার কামাল বলেন, “এই মামলায় আইন ও বিচার ব্যবস্থার অপপ্রয়োগ হয়েছে। অভিযোগগুলো ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।” রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান মামলার গুরুত্ব তুলে ধরেন। ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে আদালত আজ সবাইকে খালাসের রায় দেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত