সর্বশেষ
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি

শেষ বয়সে সামান্য খাবারের জন্য আদালতে কাঁদলেন শত বছর বয়সী ১১ সন্তানের বাবা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: নওগাঁর মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামের শতবর্ষী তোফের আলী জীবনের শেষ প্রান্তে এসেও মানবেতর জীবন যাপন করছেন। ১১ জন সন্তান থাকা সত্ত্বেও—৮ ছেলে ও ৩ মেয়ে—তিনি পাচ্ছেন না দু’মুঠো ভাত কিংবা থাকার নিশ্চয়তা।

তোফের আলীর ৭ ছেলে জেলার বাইরে থাকেন, মেয়েরা বিবাহিত হয়ে নিজ গৃহে। একসময় ভিক্ষাবৃত্তি করে কোনোভাবে জীবন কাটালেও বয়সের ভারে এখন আর তা সম্ভব নয়। ফলে প্রায়ই অনাহারে থাকতে হচ্ছে তাকে। জীর্ণ কুঁড়েঘরে কষ্টে দিন পার করছেন তিনি।

অসহায় এই বাবা শেষ বয়সে নিজের সন্তানদের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছেন। দাবি করেছেন—অন্তত দু’বেলা ভাত ও নিরাপদ থাকার ব্যবস্থা যেন তার নিশ্চিত হয়।

তোফের আলীর অভিযোগ, তার ছেলে আইনাল হকের বাড়িতে একাধিক কক্ষ থাকা সত্ত্বেও তার থাকার জায়গা হয়নি। এদিকে ছেলে আইনাল হক অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, সংসারে অভাব-অনটন চলছে। তিন কক্ষের মধ্যে একটিতে তিনি থাকেন, একটি আত্মীয়স্বজনের জন্য এবং আরেকটিতে গবাদি পশু থাকে। বাবার জন্য আলাদা ঘর বা নিয়মিত খাবার দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।

এক শতবর্ষী বাবার এই অবস্থা স্থানীয় মহলে গভীর আলোড়ন তুলেছে। সবাই বলছেন, এত সন্তান থাকা সত্ত্বেও বাবার এমন দুরবস্থা মানবতার জন্য লজ্জাজনক।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত