সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল বাংলাদেশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুর্দান্ত জবাব দিল টাইগাররা। ডাম্বুলার রাঙ্গিরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে জয় নিয়ে তিন ম্যাচের সিরিজে ১–১ সমতা ফেরাল বাংলাদেশ।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ছিল হতাশার। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন আর তানজিদ হাসান তামিম ফেরেন একেবারে শুরুতেই। চাপে পড়া দলকে টেনে তোলেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। দুজনের জুটিতে আসে ৫৫ বলে ৬৯ রান। হৃদয় ফেরার পর শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে জুটি বেঁধে লিটন গড়েন আরেকটি গুরুত্বপূর্ণ জুটি। ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন লিটন, শামীম শেষদিকে ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ দাঁড় করায় লড়াই করার মতো স্কোর ৭ উইকেটে ১৭৭।

বড় স্কোর তাড়ায় নেমেই শ্রীলঙ্কাকে কোণঠাসা করে দেয় বাংলাদেশের বোলিং আক্রমণ। শুরুতে শামীম হোসেন দুর্দান্ত থ্রোতে কুশাল মেন্ডিসকে রানআউট করেন। এরপর শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসাইন ও মেহেদী হাসান মিরাজ একের পর এক আঘাত হেনে লঙ্কানদের গুটিয়ে দেন মাত্র ৯৪ রানে। ৮৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ।

বড় ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরানোয় এখন সামনে তাকিয়ে তৃতীয় টি-টোয়েন্টি, যা হয়ে উঠেছে অলিখিত ফাইনাল।

সংক্ষিপ্ত ফলাফল

বাংলাদেশ: ২০ ওভারে ১৭৭/৭ (লিটন ৭৬, শামীম ৪৮)
শ্রীলঙ্কা: ১৫.২ ওভারে ৯৪ (নিশাঙ্কা ৩২, শানাকা ২০; রিশাদ ৩ উইকেট)

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৬
সূর্যোদয়ভোর ৫:৫১
যোহরদুপুর ১১:৪৭
আছরবিকাল ৩:১০
মাগরিবসন্ধ্যা ৫:৪২
এশা রাত ৬:৫৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৬
সূর্যোদয়ভোর ৫:৫১
যোহরদুপুর ১১:৪৭
আছরবিকাল ৩:১০
মাগরিবসন্ধ্যা ৫:৪২
এশা রাত ৬:৫৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত