সর্বশেষ
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

সংসদে তর্কের ঝড়: সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে মুখোমুখি স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমির

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের মধ্যে তীব্র বিতর্ক হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেও পরিষদের অধিবেশন আহ্বান না হওয়ায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।

রোববার সংসদের অনির্ধারিত আলোচনায় বিষয়টি উত্থাপন করেন ড. শফিকুর রহমান। তবে শুরুতে স্পিকার জানান, প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে।

পরে বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বর্তমান সংসদ গঠিত হয়েছে এবং এটি স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নয়, বরং রাষ্ট্রপতির আদেশে ২০২৫ সালের ১৩ নভেম্বর গঠন করা হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার কথা থাকলেও তা এখনো করা হয়নি।

তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা আদেশে উল্লেখ রয়েছে। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও সেই পরিষদ গঠন হয়নি।

বিরোধীদলীয় নেতা দাবি করেন, এবারের সংসদ সদস্যরা দুটি আলাদা ভোটের মাধ্যমে দুটি দায়িত্বে নির্বাচিত হয়েছেন। জুলাই আদেশ অনুযায়ী বিরোধী দলের ৭৭ জন সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। তাই তারা একই সঙ্গে সংসদ সদস্য ও পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ চান।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের নিয়ম অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা আনতে হলে নির্দিষ্ট বিধি মেনে নোটিশ দিতে হয়। তিনি জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটি আইন বা অধ্যাদেশ নয়, বরং এক ধরনের মধ্যবর্তী অবস্থার দলিল।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সাধারণত প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করেন। কিন্তু সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের কোনো উল্লেখ না থাকায় প্রধানমন্ত্রীও এ বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না এবং রাষ্ট্রপতিও অধিবেশন আহ্বান করতে পারেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের রায়কে সম্মান জানাতে হবে, তবে তা বাস্তবায়ন করতে হবে সাংবিধানিক ও আইনগত পদ্ধতির মধ্য দিয়ে। রাষ্ট্র পরিচালনায় আবেগ নয়, সংবিধান ও আইনই প্রধান ভিত্তি।

তিনি জানান, বিষয়টি সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা করা যেতে পারে। প্রয়োজন হলে বাজেট অধিবেশনে সংবিধান সংশোধনের প্রস্তাব আনার বিষয়ও বিবেচনা করা হবে।

পরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ এবং তাৎক্ষণিকভাবে এর সমাধান দেওয়া সম্ভব নয়। আনুষ্ঠানিক নোটিশ দিলে বিধি অনুযায়ী তিনি পরবর্তী সিদ্ধান্ত দেবেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত