সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতের শৃঙ্খলাপূর্ণ ভূমিকার প্রশংসা করলেন স্পিকার হাফিজ উদ্দিন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর শৃঙ্খলাপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, দলটি সংসদীয় রীতিনীতি মেনে দায়িত্বশীল আচরণ করছে এবং সংসদ পরিচালনায় সহায়ক ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, একসময় জামায়াতে ইসলামী বিএনপির ঘনিষ্ঠ মিত্র ছিল। বর্তমানে সংসদে বিরোধী দল হিসেবে তারা শৃঙ্খলার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে, যা সংসদের জন্য ইতিবাচক দিক। সংসদ সদস্যদের কাজ আইন প্রণয়ন করা এবং সেই প্রক্রিয়ায় নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম সরাসরি স্পিকারের দায়িত্বের মধ্যে পড়ে না। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি লালমোহন-তজুমদ্দিন এলাকায় উন্নয়নে কাজ করেছেন। এখন তার প্রধান লক্ষ্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করতে হবে। বিরোধী দল কিংবা সাবেক ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অন্যায় আচরণ করা যাবে না। রাজনীতিতে শালীনতা ও সহনশীলতা বজায় রাখা জরুরি।

নিজের অবস্থান সম্পর্কে স্পিকার বলেন, তিনি সবসময় সৎভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না।

বক্তব্যের শেষদিকে তিনি সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত