সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সঞ্চয়পত্রে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি: সরকার সঞ্চয়পত্রের সুদহার পুনর্বিবেচনায় যাচ্ছে। আগামী অর্থবছর থেকে সুদের হার আরও কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারের এই পদক্ষেপকে বাণিজ্যিক ব্যাংকগুলো ইতিবাচকভাবে দেখলেও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, জনগণকে ধীরে ধীরে ট্রেজারি বন্ড ও বিলে বিনিয়োগে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমানে সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার ১১.৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯.৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা গত জুন থেকে কার্যকর রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “সরকার এখন চায় জনগণ বিকল্প বিনিয়োগমুখী হোক। এজন্য ট্রেজারি বন্ড ও অন্যান্য সরকারি সিকিউরিটিতে অংশগ্রহণ বাড়ানোর দিকেই আমরা কাজ করছি।”

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পক্ষ থেকেও এই নীতিকে সমর্থন জানানো হয়েছে। অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, “বর্তমানে মূল্যস্ফীতি এক অঙ্কে নেমে আসায় সঞ্চয়পত্রের সুদহার কিছুটা কমানো স্বাভাবিক পদক্ষেপ। তা না হলে সরকারের ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে।”

অর্থনীতিবিদদের মতে, সঞ্চয়পত্রে অতিরিক্ত নির্ভরশীলতা এখন আর বাস্তবসম্মত নয়। মন্দা বিনিয়োগ ও সীমিত কর্মসংস্থানের বাস্তবতায় অবসরপ্রাপ্ত ও বয়স্ক জনগোষ্ঠীর জন্য বিকল্প নিরাপদ বিনিয়োগ মাধ্যম তৈরি জরুরি।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্যে দেখা যায়, গত অর্থবছরে সঞ্চয়পত্রে নিট বিক্রির পরিমাণ ছিল ঋণাত্মক প্রায় ৬ হাজার ৬৩ কোটি টাকা। অর্থাৎ, নতুন বিক্রির চেয়ে পুরনো সঞ্চয়পত্রের আসল ও সুদ পরিশোধেই বেশি অর্থ ব্যয় হয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, “যারা দীর্ঘদিন সঞ্চয়পত্রের ওপর নির্ভর করতেন, তাদের এখন বিকল্প বিনিয়োগ উৎসের কথা ভাবা উচিত। কারণ এই খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ক্রমেই হ্রাস পাচ্ছে।”

তিনি আরও জানান, সঞ্চয়পত্রের সুদনীতি নিয়ে আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও ইতিমধ্যে প্রশ্ন তুলেছে। ফলে সরকারের সামনে এখন মূল চ্যালেঞ্জ হলো, একদিকে জনগণের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে ঋণের চাপ সামলানো।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত