সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকারের আচরণে জনগণ বিরক্ত, দ্রুত নির্বাচনের তারিখ চাইলেন রিজভী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সরকারের কথাবার্তা ও আচরণ জনগণকে বিরক্ত করে তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এখনও আমাদের আনুষ্ঠানিক অনাস্থা নেই। তবে, সরকারের বর্তমান ব্যবহার ও ভাষা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করছে। এমন আচরণ থেকে বিরত না হলে জনগণ মনে করবে, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনের ধারা আপনাদের শরীরেও লেগেছে।

রোববার (২৫ মে) নয়াপল্টনে যশোর জেলার নোয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামকে সন্ত্রাসীদের গুলি করে হত্যার প্রতিবাদে আয়োজিত কৃষকদলের বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, “নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করুন। সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ করা যুক্তিযুক্ত নয়। ডিসেম্বর পর্যন্ত সময় হাতে থাকলেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না, যা সন্দেহজনক।

রিজভী অভিযোগ করেন, দেশে এখন আর জনগণের কর্তৃত্ব নেই, নেই একটি নির্বাচিত সরকারও। প্রায় ১৭-১৮ বছর ধরে জনগণ তাদের পছন্দের সরকার পায়নি বলেই প্রশাসনের কোন নিয়ন্ত্রণ আর কাজ করছে না। পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ—তারা অনেকক্ষেত্রেই নির্লিপ্ত।

তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমান জাতিসংঘের স্বীকৃত রাজনৈতিক আশ্রয়ে বিদেশে আছেন। শেখ হাসিনা যদি তাকে দেশে পেতেন, তাকে হত্যা করতেন। অথচ এখন শেখ হাসিনা নেই, তবুও কৃষকদল নেতাকে গুলি করে হত্যা করা হলো—এর জবাব কোথায়?

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “আমরা আপনার বিরুদ্ধে নই। আপনাকে সম্মান জানিয়ে কথা বলি। তবে আপনার উপদেষ্টারা যেভাবে ‘বড় বড় কথা’ বলেন, তখন আমাদেরও জবাব দিতে হয়। তারেক রহমানের বিরুদ্ধে যেসব তুলনা করা হচ্ছে, তা অযৌক্তিক।

বিক্ষোভ সমাবেশে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত