সর্বশেষ
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা

সাংবাদিক তুহিন হত্যার পেছনে লুকানো নাটকীয় রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৫

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে (৩২)। ঘটনার পেছনের নাটকীয় ও রোমহর্ষক রহস্য অবশেষে উন্মোচিত হয়েছে পুলিশের তদন্তে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

জানা গেছে, ঘটনার দিন এক যুবক প্রকাশ্যে এক তরুণীকে মারধর করছিল। সেই সময় কিছু যুবক চাপাতি, রামদা ও ছুরি নিয়ে ওই যুবকের ওপর হামলা চালানোর চেষ্টা করে। তখনই ঘটনাটি সাংবাদিক তুহিন মোবাইল ফোনে ভিডিও করছিলেন।

ভিডিও ধারণ করতে দেখেই তুহিনের ওপর ক্ষিপ্ত হয় অস্ত্রধারীরা। তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের এক চায়ের দোকানে আশ্রয় নেন। কিন্তু দুর্বৃত্তরা সেখানেই ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চায়ের দোকানের এক প্রত্যক্ষদর্শী জানান, তুহিন ভাই দৌড়ে এসে দোকানে ঢুকেন। কিছু বুঝে উঠার আগেই ৫-৬ জন লোক এসে তাকে রামদা দিয়ে কুপাতে থাকে। আমি বাধা দিতে গেলে তারা আমাকে গালি দিয়ে হুমকি দেয়। পরে আমি ভয়ে লুকিয়ে পড়ি।

নিহত সাংবাদিক তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ এর গাজীপুর প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবেও কাজ করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম-উত্তর) মো. রবিউল হাসান জানান, ঘটনার ভিডিও ধারণ করাই ছিল তুহিন হত্যার মূল কারণ। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে পাওয়া তথ্যেই হত্যার নাটকীয় পটভূমি উন্মোচিত হয়েছে।

পুলিশের একাধিক দল আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ঘটনার পুরো চিত্র জানতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

এ হত্যাকাণ্ড ঘিরে সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সর্বস্তর থেকে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত