সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ডিবি পুলিশের এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এবিএম খায়রুল হক দেশের ১৯তম প্রধান বিচারপতি ছিলেন। ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর শপথ নেওয়ার পর ২০১১ সালের ১৭ মে ৬৭ বছর পূর্ণ হলে অবসর গ্রহণ করেন তিনি। বিচারপতি খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচিত ও সমালোচিত হয়।
অভিযোগ রয়েছে, প্রধান বিচারপতি থাকা অবস্থায় ত্রাণ তহবিলের টাকা দিয়ে ব্যক্তিগত চিকিৎসা করা, একাধিক বিতর্কিত রায় প্রদান, জ্যেষ্ঠ বিচারপতিদের অগ্রাহ্য করে পদোন্নতি লাভসহ নানা বিষয়ে সমালোচিত ছিলেন তিনি।

শেখ হাসিনা সরকারের মেয়াদকালে তিনি আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই তিনি পদত্যাগ করেন।

সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ বিভিন্ন মহল তার বিরুদ্ধে গ্রেফতার ও বিচারের দাবিতে কর্মসূচি পালন করে আসছিল।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত