সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাবেক রাষ্ট্রপতির ভৈরবের বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: কিশোরগঞ্জের ভৈরব এলাকায় অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাসভবন এখন সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ জানায়, তারা বাসভবনটি ভাড়া নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন।

স্কুলটির পার্টনার নইম মোল্লা, যিনি মরহুম তারা মিয়ার ছেলে এবং জিল্লুর রহমানের পরিবারের একজন বংশধর, বাসভবনটি ভাড়া নেওয়ার বিষয়ে সহযোগিতা করেছেন। মূল মালিক ভৈরবের প্রবীণ শিক্ষক অধ্যক্ষ আবদুল বাসেত। তার পার্টনারের সহায়তায় তারা স্কুল পরিচালনা করছেন। যদিও বাসভবনের নিচতলাকে ভাড়া দিয়ে ব্যবহার করা হচ্ছে, দোতলার ভাড়া নেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিল্লুর রহমানের জন্মস্থান ভৈরবপুর উত্তরপাড়া এলাকায়। স্বাধীনতার পর তিনি পাঁচবার কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। ২০০৯ সালে রাষ্ট্রপতি হওয়ার পর তার একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন চারবার সংসদ সদস্য এবং একসময় বিসিবি সভাপতিও ছিলেন। রাজনৈতিক কারণে মাঝেমধ্য পাপন ভৈরবের পৈতৃক বাসায় আসা-যাওয়া করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক উত্তেজনার সময় বাসভবনটি দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

অধ্যক্ষ আবদুল বাসেত বলেন, “আমার স্কুলটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত। তখন পার্টনার ছিলেন জিল্লুর রহমানের চাচাতো ভাই তারা মিয়া। তিনি প্রয়াত। এখন তার ছেলে নইম পার্টনার হিসেবে আমার সঙ্গে রয়েছেন। ৫ আগস্টের পর বাসভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সংস্কারের জন্য আমার প্রচুর খরচ হয়েছে, যা ভাড়ার মাধ্যমে পূরণ হবে। শিক্ষার্থীদের নিরাপদে পদচারণার জন্য নিচতলা ব্যবহার করা হচ্ছে, দোতলা ভাড়া নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান, “এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। কেউ লিখিতভাবে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত