সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সুপার টাইফুনের বিধ্বংসী আঘাতে লন্ডভন্ড হংকংয়ে মৃত্যুর মিছিল!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: হংকং ও তাইওয়ানে তাণ্ডব চালাচ্ছে সুপার টাইফুন ‘রাগাসা’। এর ফলে বিভিন্ন নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। এমনকি উপকূলের বাসিন্দাদের জন্য নির্ধারিত একটি আশ্রয়কেন্দ্রও পানির নিচে চলে গেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের গুয়াংফু শহরের একটি উচ্চ বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে মনোনীত করা হয়েছিল। কিন্তু স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে পাশের মাতাইআন ক্রিক ব্যারিয়ার হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার পর দ্রুত বন্যার পানি ওই বিদ্যালয়ে ঢুকে পড়ে। মাত্র ১০ মিনিটের মধ্যে পুরো ক্যাম্পাস প্লাবিত হয়। ৪০০ বর্গমিটারের খেলার মাঠ পানিতে তলিয়ে যায়, ভেসে যায় চেয়ার, টেবিল, রেফ্রিজারেটর এবং গাড়ি।

উদ্ধারকাজে নিয়োজিত এক প্রশাসক বলেন, “ঘটনাটি আমাকে হতবাক করে দিয়েছে। ২০১১ সালের জাপানের ভূমিকম্পের পর সুনামির টিভি রিপোর্টে যা দেখেছিলাম, এই পরিস্থিতি ছিল তারই মতো।”

তাইওয়ানের দমকল পরিষেবা জানায়, রাগাসার প্রভাবে হোয়ালিয়েন কাউন্টির একটি কৃত্রিম হ্রদের পানি উপচে পড়ায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং ১২৪ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার থেকে দ্বীপজুড়ে প্রবল ঝড়বৃষ্টি চলছে।

এদিকে হংকংয়ে কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে। প্রবল ঢেউ শহরের পূর্ব ও দক্ষিণ উপকূলে আঘাত হানায় রাস্তা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

টাইফুনটি বর্তমানে চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের দিকে অগ্রসর হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় সতর্কতা জারি করেছে।

সূত্র: বিবিসি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত