সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সুযোগের অভাবে এনসিপি সৎ, অপকর্মে বেপরোয়া জামায়াত-শিবির: রাশেদ খাঁন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মকাণ্ড এবং বর্তমান সরকারের আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন রাজনীতির তীব্র সমালোচনা করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, ক্ষমতার বলয় থেকে ছিটকে পড়ে সুযোগের অভাবেই এখন এনসিপির নেতাকর্মীদের সৎ মনে হচ্ছে, অন্যদিকে বিরোধী দলে গিয়ে পাল্লা দিয়ে অপকর্মে জড়িয়ে বেপরোয়া হয়ে উঠেছে জামায়াত-শিবির।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া মন্তব্য করেন। একই সাথে দেশের সার্বিক স্থিতিশীলতা ও জবাবদিহি নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, “অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে এনসিপির নেতাকর্মী ও সমন্বয়কদের ব্যাপক দাপট দেখা গেছে। প্রতিদিন গণমাধ্যমের শিরোনাম হয়েছেন কোনো না কোনো নেতা। শহীদ ওসমান হাদি এনসিপির ৩টি প্রধান অপরাধ চিহ্নিত করেছিলেন, জুলাই ঐক্য বিনষ্ট করা, ৭১-এর মতো জুলাইকে এককভাবে কুক্ষিগত করা এবং ব্যাপক দুর্নীতি।

তিনি আরও লেখেন, “তবে ইদানিং সেটা আর পরিলক্ষিত হচ্ছে না। মনে হচ্ছে সরকারি দল থেকে বিরোধী দলে যাওয়ার পরে এনসিপির নেতাকর্মীরা আর অপকর্ম করার সুযোগ পাচ্ছে না। যখন-তখন সচিবালয়ে কিংবা সচিবের রুমে ঢুকে যাচ্ছেতাই করার সুযোগ বন্ধ হওয়ায় সুযোগের অভাবে তাদের সৎ মনে হচ্ছে, যা এক প্রকার ভালো।

জামায়াত-শিবিরের বর্তমান ভূমিকার কঠোর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের এত অপকর্ম গণমাধ্যমে না আসলেও এখন পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নানা অপকর্মে সম্পৃক্ত হচ্ছে। বিরোধী দলে গিয়ে যারা এমন বেপরোয়া হতে পারে, ক্ষমতায় গেলে তারা কী করবে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে।

দেশের রাজনৈতিক সংস্কৃতিতে স্বচ্ছতা আনার তাগিদ দিয়ে তিনি বলেন, “সবারই সহনশীল হওয়া উচিত এবং সবাইকে মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে। সরকারি দলের ৬ মাসের মূল্যায়নের পাশাপাশি বিরোধী দলগুলোর কার্যক্রমও মূল্যায়নের আওতায় আনা উচিত, যাতে দেশে প্রকৃত স্বচ্ছতা ও জবাবদিহি সৃষ্টি হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত