সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

সৌদি আরবের উপহারের খেজুর রংপুরের ৮ উপজেলায় গেলেও সিটির হতদরিদ্ররা বঞ্চিত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব থেকে বাংলাদেশ সরকারের কাছে উপহার হিসেবে পাঠানো খেজুর দেশের বিভিন্ন জেলায় বিতরণ করা হয়েছে। তবে রংপুর সিটি করপোরেশনের হতদরিদ্র ও অসহায়রা বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছেন।

সরকারি সূত্র জানাচ্ছে, কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে বাংলাদেশে মোট ১২,৫০০ কার্টন খেজুর উপহার হিসেবে পাঠানো হয়েছে। দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসকের মাধ্যমে খেজুরগুলো দরিদ্র ও অসহায়দের মাঝে বিতরণ করা হবে।

রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া জানিয়েছেন, জেলার জন্য বরাদ্দকৃত খেজুর আটটি উপজেলায় পাঠানো হয়েছে, যেখানে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হবে। তবে সিটি করপোরেশনের জন্য কোনো আলাদা বরাদ্দ রাখা হয়নি।

সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, খেজুর সরাসরি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। সিটি করপোরেশনের জন্য আলাদা কোনো বরাদ্দ আসেনি।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সচেতন মহল আশা করছেন, ভবিষ্যতে এই ধরনের মানবিক সহায়তার ক্ষেত্রে শহর ও গ্রামের দরিদ্রদের মধ্যে সমতা নিশ্চিত করা হবে। পাশাপাশি রংপুর সিটি করপোরেশন এলাকার দরিদ্র মানুষ ও এতিমখানাগুলোকেও সহায়তার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত