সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হঠাৎ পর্তুগিজ শহরে দামী ব্র্যান্ডের লাল মদের বন্যা!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালের একটি শহরের রাস্তায় বিপুল লাল মদ ছড়িয়ে পড়ে। পরিমাণটা এতো বেশী ছিলো যে, পশ্চিমা সংবাদমাধ্যমে পরিস্থিতি তুলে ধরতে রাস্তায় লাল মদের বন্যা বা নদীর কথা উল্লেখ করা হয়েছে। রবিবার আনাদিয়ার লেভিরার শহরে এ ঘটনা ঘটে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, স্থানীয় মদ উৎপাদকের দুটি চৌবাচ্চায় ২২ লাখ লিটার মদ ছিলো! এগুলো ভেঙে গিয়ে ঐ লাল মদ শহরের রাস্তায় গড়িয়ে পড়ে বন্যার মতো স্রোতে প্রবাহিত হয়েছে। টানা এক ঘণ্টার বেশী মদের এ স্রোত প্রবাহিত হয় অলিতে-গলিতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে রেড ওয়াইনের প্রবাহ দেখা গেছে।

ডেস্টিলারিয়া লেভিরা নামের প্রতিষ্ঠানটি রবিবার ফেসবুক পেজে বলেছে, আজ সকালে ঘটে যাওয়া ঘটনার জন্যে আমরা গভীরভাবে অনুতপ্ত। এ ক্ষতির জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এ চৌবাচ্চা ভাঙার কারণ তদন্ত করা হচ্ছে। রাস্তা পরিষ্কারের দায়িত্ব নেয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লাল মদ আশেপাশের রাস্তা, জমি ও একটি ডোবা প্লাবিত করেছে। দমকলকর্মীরা পরিষ্কার করতে সহযোগিতা করছে। যতো মদ রাস্তায় প্রবাহিত হয়েছে, তা দিয়ে অলিম্পিক গেমসের একটি সুইমিং পুল পুরো করা সম্ভব হতো!

স্থানীয় কাউন্সিলের এক সদস্য বলেছেন: মদ যাতে নদীতে যেতে না পারে, সেই ব্যবস্থা নেয়া হয়েছে। কেননা, এটা পরিবেশগত বিপর্যয় নিয়ে আসতে পারে।

ডিস্টিলারির চিফ এক্সিকিউটিভ পেড্রো কারভালহো নিউ ইয়র্ক টাইমসকে বলেন: ভালো মানের মদ হওয়ায় দুর্গন্ধ খুব বেশী ছড়ায়নি। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট ও দ্য গার্ডিয়ান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৬
সূর্যোদয়ভোর ৫:৫১
যোহরদুপুর ১১:৪৭
আছরবিকাল ৩:১০
মাগরিবসন্ধ্যা ৫:৪২
এশা রাত ৬:৫৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৬
সূর্যোদয়ভোর ৫:৫১
যোহরদুপুর ১১:৪৭
আছরবিকাল ৩:১০
মাগরিবসন্ধ্যা ৫:৪২
এশা রাত ৬:৫৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত