সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই সম্পন্ন হল বর-কনের বিয়ের অনুষ্ঠান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জে এক ব্যতিক্রমী ও হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনার সাক্ষী হলো স্থানীয় আফরোজা বেগম জেনারেল হাসপাতাল। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বর আনন্দ সাহা, যিনি প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, হাসপাতালে থাকা অবস্থায়ই বিয়ের পিঁড়িতে বসেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে। হাসপাতালের একটি অস্থায়ীভাবে খালি রাখা অংশে বর ও কনের পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় আয়োজন করা হয় এই বিশেষ বিয়ের অনুষ্ঠান।

বর আনন্দ সাহার বাড়ি মানিকগঞ্জ শহরের বাজার রোড এলাকায়, এবং কনে অমৃতা সরকার ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের বাসিন্দা। হাত-পা ব্যান্ডেজে বাঁধা অবস্থায়ও তারা নির্ধারিত লগ্ন মিস না করার জন্য সকলেই মিলে অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন।

পরিবার সূত্র জানিয়েছে, পঞ্জিকা অনুসারে শুভ তিথি ও নক্ষত্র দেখে বিয়ের দিন ঠিক করা হয়েছিল। চিকিৎসকের পরামর্শ মেনে বর আনন্দ সাহার কিছুটা স্বাভাবিক অবস্থায় বিয়ের আয়োজন করা হয়।

হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন, চিকিৎসাধীন রোগীর অবস্থার দিকে খেয়াল রেখে আমরা হাসপাতালের অব্যবহৃত একটি অংশে অনুষ্ঠান সম্পন্ন করার অনুমতি দিয়েছি। আমাদের লক্ষ্য সবসময় রোগীদের সেবা নিশ্চিত করা।

বর আনন্দ সাহা জানান, মোটরসাইকেল দুর্ঘটনার পর আমি হাসপাতালে ভর্তি ছিলাম। এখন আগের তুলনায় অনেকটা সুস্থ। নির্ধারিত লগ্নে বিয়ের অনুষ্ঠান ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।

কনে অমৃতা সরকার বলেন, পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হয়েছে। এটি আমাদের কাছে ব্যতিক্রমী মনে হয়েছে। স্বামীর সুস্থতা ও আমাদের দাম্পত্য জীবনের জন্য সকলের কাছে আশীর্বাদ চাই।

এই ব্যতিক্রমী বিয়ের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল ও আলোড়ন সৃষ্টি করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত