সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হামের ভয়াবহ বিস্তার, একদিনেই আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্বাস্থ্য ডেস্ক: দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে শতাধিক শিশু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় তিনজন, সিলেটে দুইজন, চট্টগ্রামে একজন এবং ময়মনসিংহে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৩ জনে। এর মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০ শিশুর, আর উপসর্গজনিত কারণে মৃত্যু হয়েছে আরও ৪৯৩ শিশুর।

প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ের মধ্যে দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে প্রায় ১ হাজারের বেশি শিশু। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হলেও বেশিরভাগ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার না হলে এই ধরনের সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। বিশেষ করে শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

তারা অভিভাবকদের নিয়মিত টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যবেক্ষণ ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৪
সূর্যোদয়ভোর ৬:০০
যোহরদুপুর ১১:৪২
আছরবিকাল ২:৫৯
মাগরিবসন্ধ্যা ৫:২৪
এশা রাত ৬:৪০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৪
সূর্যোদয়ভোর ৬:০০
যোহরদুপুর ১১:৪২
আছরবিকাল ২:৫৯
মাগরিবসন্ধ্যা ৫:২৪
এশা রাত ৬:৪০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত