সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হাসিনা ছাড়া ভারত বাংলাদেশের জনগণকে বন্ধু মনে করে না: শামসুজ্জামান দুদু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।ষ

নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বাদ দিয়ে ভারত কখনো বাংলাদেশকে বা বাংলাদেশের জনগণকে বন্ধু মনে করে না। তিনি বলেন, “হাসিনা আর আওয়ামী লীগই তাদের বন্ধু। এজন্যই ভারত তাকে আশ্রয় দিয়েছে। অথচ এই হাসিনা স্বৈরাচার, গণহত্যাকারী। তার বিচার বাংলাদেশে চলছে এবং অবশ্যই হবে।”

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?’ শীর্ষক নাগরিক সমাবেশে দুদু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। তাই ভারতকে বলছি, বিচারকার্য সম্পন্ন করার জন্য অনতিবিলম্বে তাকে বাংলাদেশে ফেরত পাঠান।”

ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করে দুদু বলেন, “ভারত আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, বাংলাদেশের মানুষ কখনো কারো বশ্যতা স্বীকার করেনি—না ব্রিটিশদের কাছে, না পাকিস্তানিদের কাছে, না কোনো স্বৈরশাসকদের কাছে। এই দেশের মানুষ এক সাগর রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে।”

তিনি বলেন, “হাজার হাজার বছর ধরে এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান মিলেমিশে বসবাস করছে। কেউ কারো প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করে না। বাংলাদেশ এমনই একটি দেশ। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ যখন পানি দরকার, তখন দেয় না; আবার যখন দরকার নেই, তখন তিস্তা ব্যারেজ খুলে দেয়। বাংলাদেশের চারপাশের প্রতিটি সীমান্ত বন্ধ করে দিয়েছে যাতে বাংলাদেশের মানুষ ব্যবসা করতে না পারে। তারা বাংলাদেশের প্রতি শত্রুতা করে যাচ্ছে।”

নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত