সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

হা/য়/না ই’স’রায়েলি বোমায গাজার স্কুলে র’ক্তা’ক্ত বিভীষিকা, নি’হত কমপক্ষে ২০

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজার ফাহমি আল-জারজাউই স্কুলে ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলায় এক হৃদয়বিদারক হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে। সোমবার (২৬ মে) ভোররাতে গাজা সিটির দারাজ এলাকায় এই স্কুলটিতে বোমা নিক্ষেপ করলে কমপক্ষে ২০ জন নিরীহ ফিলিস্তিনি শহীদ হন। আহত হয়েছেন আরও অনেক, যাদের মধ্যে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, উক্ত স্কুলটি যুদ্ধবিধ্বস্ত বহু বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছিল। ইসরায়েলের হামলার সময় অধিকাংশ মানুষ ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ভবনের নিচে এখনো বহু মরদেহ আটকে আছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। সন্ত্রস্ত শিশুদের কান্না, আহতদের আর্তনাদ এবং বিধ্বস্ত পরিবারের আহাজারিতে গাজা শহর যেন মৃত্যুপল্লীতে পরিণত হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে মানবাধিকার সংগঠনগুলো এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এ ধরনের বর্বর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজায় ৫৪,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। গাজার তথ্যমতে, এই সংখ্যা দিন দিন ভয়াবহভাবে বাড়ছে। ইতিমধ্যে ইসরায়েল গাজার প্রায় ৭৭ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে।

এই নিষ্ঠুর হামলার ভিডিও ও ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বিশ্ববাসীর হৃদয় কাঁপিয়ে দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত