সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০৩ রানে ৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় লিটন দাসের দল। শুরু থেকেই তাসকিন-তানজিমদের দাপটে চাপে পড়ে সফরকারীরা।

৪৬ রানে ৫ উইকেট হারানোর পরও ওপেনার ফখর জামানই ছিলেন পাকিস্তানের আশা। প্রথম ওভারে মাত্র ৪ রানে জীবন পাওয়া এই ব্যাটার ৬ চার ও ১ ছক্কায় ৪৪ রান করেন। তবে ইনিংসের ১২তম ওভারের তৃতীয় বলে রান আউটে কাটা পড়েন তিনি। দ্বিতীয় রানের জন্য খুশদিল শাহের সঙ্গে দৌড়াতে গিয়ে ভুল বোঝাবুঝি হলে মাঝপথেই থেমে যান ফখর। তাসকিনের থ্রো ধরে উইকেট ভাঙেন লিটন দাস।

এই রান আউটে দলীয় ৭০ রানে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান। এরপর ১০৩ রানেই ৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

এর আগে, পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় ওভারে সাইম আইয়ুবকে ৬ রানে ফিরিয়ে দেন তাসকিন। মোহাম্মদ হারিস (৪) শেখ মেহেদীর বলে, সালমান আগা (৩) তানজিম সাকিবের বলে, হাসান নওয়াজ (০) মোস্তাফিজের বলে আউট হন। অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজও রান আউটের শিকার হন।

বাংলাদেশের দুর্দান্ত ফিল্ডিং ও বোলিংয়ে শুরুতেই চোখে সর্ষেফুল দেখছে পাকিস্তান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত