সর্বশেষ
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০

৬০ দিনের অবরোধে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে গাজা:বাঁচতে কচ্ছপ খাচ্ছে মানুষ!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইসরায়েলের টানা ৬০ দিনের অবরোধে সেখানে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। খাবার, ওষুধ ও জ্বালানির ঘাটতিতে মানুষ যেন বেঁচে থাকার লড়াইয়ে হেরে যেতে বসেছে।

খাবারের চরম সংকটে পড়ে অনেক ফিলিস্তিনি Turtle বা কচ্ছপ খেয়ে জীবন রক্ষার চেষ্টা করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এতটাই সংকট যে, শিশুদের মুখে খাবার তুলে দিতে গিয়েও অশ্রুসিক্ত হচ্ছেন মা-বাবারা।

এদিকে, গাজার বেঁচে থাকার শেষ ভরসা দাতব্য কমিউনিটি কিচেনগুলিও একে একে বন্ধ হয়ে যেতে বসেছে। একসময় ১৭০টির বেশি কিচেন চালু থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৭০-৮০টিতে। এসব রান্নাঘরও আগামী কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন ‘প্যালেস্টিনিয়ান এনজিও নেটওয়ার্ক’-এর পরিচালক আমজাদ শাওয়া। প্রতিদিন হাজার হাজার ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে এই রান্নাঘরগুলো।

আল সালাম অরিয়েন্টাল ফুড কিচেনের প্রধান সালাহ আবু হাসিরা জানান, “আমরা হয়তো আগামী এক সপ্তাহের মধ্যেই বন্ধ হয়ে যাব। প্রতিদিন ২০ হাজার মানুষকে খাবার দিই, কিন্তু জোগান নেই, সাহায্য নেই।”

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এটিকে “এক নজিরবিহীন মানবিক বিপর্যয়” বলে অভিহিত করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দুই রাষ্ট্রভিত্তিক সমাধান প্রায় শেষ সীমায় এসে দাঁড়িয়েছে।”

বিশ্লেষকরা বলছেন, এটি গাজার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ও নিষ্ঠুর অবরোধ, যা মানুষের মৌলিক মানবাধিকারকে ভেঙে চুরমার করে দিচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত