সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

৭১ বছর বয়সী মহিলা ১৩ হাজার ফুট উপরে স্কাইডাইভ করে বয়সকে নয়, সাহসকে জয় করলেন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালার বাসিন্দা ৭১ বছর বয়সী লীলা জস দুবাইয়ে ১৩ হাজার ফুট উচ্চতা থেকে স্কাইডাইভ করে কেরালার সবচেয়ে প্রবীণ নারী স্কাইডাইভার হিসেবে রেকর্ড গড়েছেন।

ছোটবেলা থেকেই আকাশে উড়ার স্বপ্ন ছিল লীলার। বয়সকে কোনো প্রতিবন্ধকতা হিসেবে না নিয়ে, গত আগস্টে তিনি দুবাইয়ে তার ছেলে পি. অনীশের সঙ্গে বেড়াতে গিয়ে স্কাইডাইভ করার ইচ্ছা প্রকাশ করেন। প্রথমে ছেলে ভেবেছিলেন মা মজা করছেন, কিন্তু লীলার দৃঢ়তা দেখে প্রায় ২ লাখ টাকা খরচ করে ফ্লাইট, প্রশিক্ষণ ও ভিডিওগ্রাফিসহ পুরো আয়োজন সম্পন্ন করেন।

প্রশিক্ষণের সময় প্রশিক্ষকেরা প্রথমে ভেবেছিলেন তিনি নয়, তার ছেলে প্রশিক্ষণ নেবেন। কিন্তু লীলাই ১৩ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দেন। প্রথমে ভয় অনুভব করলেও ৬০০০ ফুটে প্যারাশুট খোলার পর তিনি নিরাপদে নামতে সক্ষম হন। কেরালায় ফিরে স্কাইডাইভের ছবি ও ভিডিও শেয়ার করলে বন্ধুরা অবাক হলেও অভিনন্দন জানায়। লীলা বলেন, “যদি বয়স বাধা না হয়, তবে মহাকাশেও যেতে চাই।”

এর আগে, চলতি বছরের জুলাইয়ে হরিয়ানার নারনৌলে ৮০তম জন্মদিনে ১০ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে ভারতের সবচেয়ে প্রবীণ নারী স্কাইডাইভার হিসেবে রেকর্ড গড়েছিলেন ডা. শ্রদ্ধা চৌহান।

লীলা জস ও ডা. শ্রদ্ধা চৌহানের এই সাহসী পদক্ষেপ প্রমাণ করে, রোমাঞ্চকর ভ্রমণ এবং স্বপ্নপূরণের কোনো বয়সসীমা নেই। তাদের সাফল্য নতুন প্রজন্মসহ সব বয়সের ভ্রমণপিপাসুদের অনুপ্রেরণা যোগাবে।

সূত্র: রয়টার্স

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত