সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, হাওয়াই-আলাস্কায় সুনামির সতর্কতা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৮ দশমিক ৭। এ ঘটনায় রাশিয়া, হাওয়াই এবং আলাস্কার উপকূলীয় অঞ্চলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

ঘটনাটি ঘটে বুধবার (৩০ জুলাই) ভোররাতে। কম্পনের কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে। গভীরতা কম হওয়ায় কম্পনের তীব্রতা ছিল প্রবল।

ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র হাওয়াই ও আলাস্কায় বড় ধরনের ঢেউয়ের আশঙ্কা করে সতর্কতা জারি করে। একই সঙ্গে জাপানও সম্ভাব্য ১ মিটার উচ্চ ঢেউয়ের ব্যাপারে সতর্ক করে দেয়।

রাশিয়ার কামচাটস্কি অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোডভ জানিয়েছেন, এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে আমাদের অঞ্চলে দেখা সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। যদিও এখনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য নেই, তবুও একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে সখালিন অঞ্চলের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো জানিয়েছেন, সুনামির আশঙ্কায় উপদ্বীপের দক্ষিণাঞ্চলের কিছু শহর থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ভূমিকম্পের পর অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন রাতের আঁধারেই রাস্তায় নেমে আসে।

উল্লেখ্য, মাত্র ১০ দিন আগেও (২০ জুলাই) রাশিয়ার একই অঞ্চলে ৭.৪ মাত্রার ভূমিকম্প হয় এবং সেখানে ৩২ মিনিটের ব্যবধানে তিনটি কম্পন অনুভূত হয়েছিল। তখনও সুনামির সতর্কতা জারি করা হয়।

বিশেষজ্ঞদের মতে, ওই উপকূলীয় অঞ্চলটি বর্তমানে একটি ভূতাত্ত্বিক চাপের মধ্যে রয়েছে এবং ভবিষ্যতে আরও বড় কম্পনের আশঙ্কা অমূলক নয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত