সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

হজের তিন প্যাকেজ ঘোষণা, খরচ কমলো এবার, তবে থাকছে নতুন শর্ত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আগামী বছর বাংলাদেশ থেকে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ ঘোষণা দেন।

ঘোষিত প্যাকেজ অনুযায়ী, প্রথম প্যাকেজে খরচ হবে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। এ প্যাকেজে হজযাত্রীরা মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে মাত্র ৭০০ মিটারের মধ্যে থাকার সুযোগ পাবেন। দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা, যেখানে হাজিরা মসজিদুল হারামের সর্বোচ্চ ১ দশমিক ৭ কিলোমিটার দূরে অবস্থান করবেন। আর তৃতীয় প্যাকেজে খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা, এতে হজযাত্রীরা মক্কার আজিজিয়া এলাকায় থাকবেন।

হজযাত্রীদের জন্য বিমান ভাড়াতেও পরিবর্তন আনা হয়েছে। গত বছর যেখানে ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা আরও জানান, এ বছর কিছু নতুন নিয়মও চালু হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ৭০ থেকে ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে তার সঙ্গে ৫০ বছরের নিচে একজনকে নিতে হবে। এছাড়া সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে অংশগ্রহণ করতে পারবেন না।

আগামী বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে অংশ নেবেন। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে ২০২৬। আর হজের নিবন্ধন শুরু হবে ২৭ জুলাই এবং চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত