সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান জানালেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতিবাজদের ভোটারদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দুদকের সেগুনবাগিচা কার্যলয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। চেয়ারম্যান বলেন, “সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে আছে, যা পুরোপুরি নির্মূল করা কঠিন। এজন্য তরুণদের এগিয়ে আসা জরুরি। দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে।

আব্দুল মোমেন আরও বলেন, দুর্নীতিবাজদের জন্য যেন প্রতিদিনই উৎসব। তবে দুর্নীতিবিরোধীরা মাত্র একদিনের উদ্যোগে তাদের লাগাম টানতে পারবে। তাই আসন্ন নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক লোককে নির্বাচিত করা প্রয়োজন।

এই বছর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে। পাশাপাশি সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ, সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলোতেও দুর্নীতিবিরোধী বিভিন্ন আয়োজন চলছে।

জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশ একযোগে এই দিনটি পালন করে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে ২০০৭ সাল থেকে দুদক এই দিবস উদযাপন শুরু করে, সরকারিভাবে ২০১৭ সাল থেকে অনুষ্ঠানটি নিয়মিতভাবে পালন করা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৫
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৪
এশা রাত ৬:৫০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৫
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৪
এশা রাত ৬:৫০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত