
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী Thalapathy Vijay বলেছেন, মুসলিমদের ওপর হামলা বা নির্যাতনের ঘটনা ঘটলে কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যে ধর্মের অনুসারীই হোক না কেন, সবার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এক বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় বিদ্বেষ ও সহিংসতা সমাজের শান্তি নষ্ট করে। তাই কোনো সম্প্রদায়ের মানুষের ওপর অন্যায় বা হামলার ঘটনা ঘটলে সরকার কঠোর অবস্থান নেবে।
তিনি আরও বলেন, আইনের চোখে সবাই সমান। ধর্মীয় পরিচয় দেখে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। সমাজে সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
ক্ষমতায় আসার পর থেকেই সামাজিক সংস্কার ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ নিতে শুরু করেছে তার সরকার। এর অংশ হিসেবে ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা শত শত মদের দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তামিলনাড়ু সরকার বলছে, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।





























