সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, কোন দল কত আসন পেল জানাল ইসি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত ফল অনুযায়ী, সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছে বিএনপি।

ইসির ঘোষিত তথ্যে দেখা গেছে, বিএনপি পেয়েছে ২১৩টি আসন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী, তাদের প্রাপ্ত আসন ৬৮টি। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৫টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত মজলিস এবং গণসংহতি আন্দোলন প্রত্যেকেই একটি করে আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন ৭ জন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন এসব তথ্য আনুষ্ঠানিকভাবে জানায়।

এদিকে, তিনটি সংসদীয় আসনের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। আসনগুলো হলো শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪। ইসি জানিয়েছে, এসব আসনের ক্ষেত্রে আপিল বিভাগের বিচারাধীন মামলা এবং আইনি বাধ্যবাধকতার কারণে ফল প্রকাশ স্থগিত রাখা হয়েছে। আদালতের চূড়ান্ত আদেশের পর এসব আসনের ফল ঘোষণা করা হবে।

চট্টগ্রাম-৪ আসনের বিষয়ে ইসির জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়ের করা একটি মামলার আদেশ অনুযায়ী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ করা যাবে না।

একইভাবে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীর এবং শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর ক্ষেত্রেও আদালতের চূড়ান্ত রায়ের ওপর নির্বাচনী ফল নির্ভর করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত