সর্বশেষ
গণভোটে এগিয়ে ‘হ্যাঁ’, প্রাথমিক ফলে ৭৫.৩৪ শতাংশ ভোট
বগুড়া-৬ আসনে প্রাথমিক ফলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান
ঢাকা-৮ আসনে বেসরকারি ফলে এগিয়ে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস
নিজ ভোটকেন্দ্রেই পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বিপুল ব্যবধানে এগিয়ে নাছির উদ্দীন, শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী শিশির মনির
শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় কুমিল্লা-৪ আসনে হাসনাতের বিপুল ভোটে জয়ের ইঙ্গিত
বিপুল ভোটে জয়লাভের আশাবাদ জামায়াতে ইসলামীর
শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে সংসদ নির্বাচন ও গণভোটের গণনা
ভোট নিয়ে বিভ্রান্তি হলে ফল মানা হবে না: তারেক রহমান
সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ জামায়াত আমিরের
চট্টগ্রাম-১০: ভোট দিতে আসলেন, ভোট হয়ে গেছে জালিয়াতি
ঢাকা-১৮ আসনের ভোটকেন্দ্র ঘিরে ধরার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে: এনসিপি প্রার্থী
দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোটের অভিযোগ ৫৯টি
সাড়ে ৪ ঘণ্টায় ভোট ৩২.৮৮ শতাংশ দুপুরেই জমে উঠল নির্বাচনের লড়াই
রেজাল্ট না দেখা পর্যন্ত নির্বাচন ভালো না মন্দ বলবো না: মুফতি ফয়জুল করিম

গত ১৫ বছরে বাংলাদেশে ভয়ং’কর সব গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: গেল ১৫ বছরে বাংলাদেশে যেসব ভয়ংকর গুমের ঘটনা ঘটেছে এসবের সাথে ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন।

আজ শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কমিশনের প্রতিবেদনের বরাত দিয়ে বাসস জানায়, বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, কিছু বন্দি এখনও ভারতের জেলে থাকতে পারে এমন জোরালো ইঙ্গিত পাওয়া গেছে।

কমিশন আরও বলেছে, তারা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে ভারতে আটক থাকা যেকোনো বাংলাদেশি নাগরিককে খুঁজে বের করার জন্য সাধ্যমত চেষ্টা করতে। তবে, বাংলাদেশের সীমানার বাইরে এই বিষয়ে তদন্ত করা কমিশনের এখতিয়ার বহির্ভূত।

প্রতিবেদনে দুটি বহুল আলোচিত ঘটনা গুমের কার্যক্রমের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রথমত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহৃত হয়ে ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া সুখরঞ্জন বালির ঘটনা। দ্বিতীয়ত, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের ঘটনা।

বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী জানান, তার কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত। কথোপকথনে বলা হয়েছিল, “ওকে কখন ধরা হয়েছে? কোনো তথ্য দিয়েছে কি? এখনও কী জিজ্ঞাসাবাদ হয়েছে?”

২০১৫ সালে উত্তরায় আটক হওয়া সালাহউদ্দিন আহমেদ জানান, তাকে একটি পরিত্যক্ত সেলে আটক রাখা হয়েছিল যেখানে মেঝেতে একটি গর্ত ছিল, যা টয়লেট হিসেবে ব্যবহৃত হতো। তাকে দেওয়া কম্বলে লেখা ছিল ‘টিএফআই,’ যা ‘টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন’-এর ইঙ্গিত বহন করে।

কমিশন আরও জানায়, সে সময় র‌্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে পরিচালিত একটি সক্রিয় টিএফআই কেন্দ্র ছিল যা ঢাকার উত্তরায় র‌্যাব-১ ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রাচীরঘেরা স্থাপনার ভিতরে অবস্থিত ছিল।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৩
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৩
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত