সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

আবার হামলা হলে ঘরে ঢুকে জবাব দেব, পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: আজ ১৩ মে সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের ওপর আবার যদি কোনো সন্ত্রাসী হামলা হয়, তবে আগের মতোই কঠোর ও উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে এবং ২০১৯ সালে পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জবাবে ভারত যেভাবে প্রত্যাঘাত করেছিল—বালাকোটে বিমান হামলা চালিয়ে—ঠিক তেমন জবাবই আবারও দেওয়া হবে।

পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে ভারতীয় বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে মোদি বলেন, “সন্ত্রাসের মালিকরা আজ বুঝে গেছে—ভারতের দিকে চোখ তুলে তাকালে তার একটাই পরিণতি: ধ্বংস ও সর্বনাশ।”

তিনি আরও বলেন, “আমরা ঘরে ঢুকে মারি—এটা প্রমাণ করেছি। ভারতীয় স্থল, নৌ ও বিমান বাহিনী একসঙ্গে পাকিস্তানকে জবাব দিয়েছে। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি—পাকিস্তানে সন্ত্রাসীদের জন্য আর কোনো নিরাপদ আশ্রয় নেই।”

এদিন ভোরে (৬:১৫ মিনিটে) মোদি আদমপুর ঘাঁটিতে পৌঁছান এবং এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে দাঁড়িয়ে বক্তব্য দেন। যদিও পাকিস্তান দাবি করেছিল যে, এই ঘাঁটিতে তারা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে, তবে ভারতীয় মিডিয়া সূত্রে জানা গেছে, সেই দাবি পুরোপুরি মিথ্যা। মোদিকে বহনকারী বিমানটি ওই ঘাঁটির রানওয়েতেই নিরাপদে অবতরণ করে এবং তিনি ঘাঁটির কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মোদি লেখেন, “আজ সকালে আদমপুর ঘাঁটিতে গিয়েছিলাম, যেখানে আমাদের সাহসী বিমান যোদ্ধা ও সৈন্যদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে। তারা আমাদের জাতির গর্ব। সাহস, অঙ্গীকার ও নির্ভীকতার প্রতীক তারা।”

তিনি আরও বলেন, ভারত চিরকাল কৃতজ্ঞ থাকবে তার সশস্ত্র বাহিনীর অবদান ও ত্যাগের জন্য।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত