সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

শিকড়ের টানে গ্রামে ফিরে আবেগভরা দিন কাটালেন ড. ইউনূস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ শেষে বুধবার বিকেলে ফিরে যান নিজের জন্মস্থান হাটহাজারীর বাথুয়া গ্রামে। দীর্ঘ কর্মব্যস্ত জীবনের ফাঁকে শিকড়ের টানে গ্রামে ফিরে কাটান এক আবেগময় সন্ধ্যা।

গ্রামের পরিচিত পথঘাট আর শৈশবের স্মৃতিমাখা মুখগুলো দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ছোটবেলার সাথী, প্রতিবেশী এবং আত্মীয়স্বজনরা এসে ঘিরে ধরেন তাদের গর্বিত সন্তানকে। গ্রামের খোলা মাঠে দাঁড়িয়ে ইউনূস সংক্ষিপ্ত এক বক্তৃতায় বলেন, “আপনাদের ভালোবাসায়ই আমি আজকের জায়গায় পৌঁছেছি, সবাই আমার জন্য দোয়া করবেন।”

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলার সময় তিনি স্মরণ করেন নিজের শৈশব, সেইসব ছড়ার লাইন, খেলার মাঠ, স্কুল আর দাদাদের কথা। “ছোটবেলায় বলতাম— ‘আব্দুর রশীদ ঠেণ্ডলের ঠাট, নজু মিয়া হাট, দুলা মিয়ার দাদার বাড়ি, শোলক মিয়ার মোটর গাড়ি।’ তখন দেশেই কেউ মোটর গাড়ি চিনত না!” —এই স্মৃতিচারণা সবাইকে হাসিয়ে তোলে, আবার মনে করিয়ে দেয় অতীতের সরল সময়কে।

তিনি আরও বলেন, “নজু মিয়া হাট শহর হয়ে গেছে শুনি, শহর আবার বিলাত হয়ে গেছে! অনেক পরিবর্তন হয়ে গেছে চারপাশে, তবে আপনাদের ভালোবাসা আগের মতোই আছে।”

গ্রামে আসার সময় তিনি তার দাদা-দাদিসহ প্রয়াত আত্মীয়দের কবর জিয়ারত করেন এবং পরে গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা ও ‘জোবরা জাদুঘর’ পরিদর্শন করেন—যেখান থেকে শুরু হয়েছিল তাঁর ক্ষুদ্রঋণের পথচলা।

দিনশেষে আবার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি, রেখে যান ভালোবাসায় ভরা এক অনন্য দিনের স্মৃতি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত