সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

যেই ভুলের কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছে টাইগাররা, জানালেন সাকলাইন মুশতাক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের জন্য কৌশলগত ব্যর্থতাকেই দায়ী করেছেন বাংলাদেশ দলের স্পিন কোচ মুশতাক আহমেদ। তার মতে, ম্যাচে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ভুল সিদ্ধান্তের কারণে জয় থেকে পিছিয়ে পড়ে টাইগাররা।

বুধবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ২০১ রানের বিশাল স্কোর। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৬৪ রানে, ৩৭ রানে পরাজিত হয় দলটি।

টাইগারদের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশতাক বলেন,

“আমার মনে হয়, আমরা আজ কৌশলগত দিক থেকে পিছিয়ে ছিলাম। এর মানে এই নয় যে আমাদের ব্যাটাররা ২০০ রান করতে পারে না। লিটন দাস ভালো সূচনা দিয়েছিল। কিন্তু রান রেট বাড়তে থাকায় চাপ বেড়ে যায়।”

তিনি আরও যোগ করেন, তাওহিদ হৃদয়ের স্লো ইনিংস দলের উপর চাপ সৃষ্টি করেছে। তার ভাষায়,

“হৃদয় একজন প্রতিভাবান ব্যাটার, গেম চেঞ্জার। কিন্তু আজ হয়তো সে মোমেন্টাম খুঁজে পায়নি।”

এছাড়াও স্পিন বোলিং ও ফিল্ডিং সেট-আপ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ দলের এই কোচ।

“কখনও বল দিয়ে নয়, ফিল্ডিং দিয়েও আক্রমণ করতে হয়। যেমন, আগা সালমানকে স্লো বল করা উচিত ছিল, পেস নয়। কিছু জায়গায় ভেরিয়েশনের অভাব ছিল।”

আগামীকাল (শুক্রবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও লাহোরেই মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টাইগারদের।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত