সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

তানভীরের স্পিন বিষে লঙ্কান দর্শকদের স্তব্ধ করে অবিশ্বাস্যভাবে জয় ছিনিয়ে আনলো টাইগাররা!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: শ্বাসরুদ্ধকর এক জয় নিয়ে মাঠ ছাড়লো টাইগাররা। দীর্ঘ ৭ মাস ও ৭ ম্যাচ পর, অবশেষে হাসলো বাংলাদেশের মুখ। ১৬ রানের এই মূল্যবান জয়ে সিরিজে ১–১ সমতা ফিরেছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে যেন একরাশ স্বস্তি ও আত্মবিশ্বাস ফিরেছে টাইগার শিবিরে।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসটা শুরু হয় রকেট গতিতে। পারভেজ হোসেন ইমনের দাপুটে ৬৭, তাওহীদ হৃদয়ের স্থির ৫১ আর শেষদিকে তানজিম সাকিবের বিস্ফোরক ২১ বলে ৩৩ রানের ইনিংসে দল করে ২৪৮।

তবে এই রানের পাহাড় রক্ষা করাটাই যেন বড় চ্যালেঞ্জ ছিল টাইগারদের জন্য।
লঙ্কানদের শুরুটা ছিল বিধ্বংসী – মাত্র ৯.৫ ওভারেই তুলে ফেলে ৭৫ রান। কুশল মেন্ডিসের ৩১ বলে ৫৬ রানের ইনিংস তখন ম্যাচটাকে একপেশে করে তুলেছিল।

ঠিক তখনই বল হাতে নেন তানভীর ইসলাম। তার স্পিন ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় শ্রীলঙ্কার মিডল অর্ডার। ৪ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন প্রতিপক্ষকে। শামীম পাটোয়ারী ও মিরাজের টাইট স্পিন বোলিংও লঙ্কানদের দম ফেলে দেয়।

শেষদিকে লিয়ানাগে লড়াই জমিয়ে তুললেও, মোস্তাফিজের হাতে ধরা পড়ে তার সেই ৭৮ রানের ইনিংস হয়ে যায় নিষ্ফল। এরপর তানজিম সাকিব চামিরাকে বোল্ড করে নিশ্চিত করেন বাংলাদেশের রুদ্ধশ্বাস ১৬ রানের জয়।

এই জয় শুধু ম্যাচ বাঁচায়নি, সিরিজে ফেরার রসদ জুগিয়েছে বাংলাদেশকে। এখন ফয়সালা হবে পাল্লেকেলেতে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত