সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গাজা দখল ঠেকাতে মুসলিম ঐক্যের ডাক তুরস্ক-মিসরের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে তুরস্ক। শনিবার (৯ আগস্ট) মিসরের এল আলামেইনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এর আগে তিনি মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও বৈঠক করেন।

তুরস্ক ও মিসর উভয়েই গাজা দখলের পরিকল্পনাকে ‘গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতির’ অংশ হিসেবে আখ্যা দিয়ে এর বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। ফিদান জানান, ইসরায়েলের এ পরিকল্পনা ঠেকাতে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করেছে। তার অভিযোগ, ফিলিস্তিনিদের ক্ষুধার মুখে ফেলে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা এবং স্থায়ীভাবে গাজা দখল করাই ইসরায়েলের উদ্দেশ্য।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী আবদেলাত্তি বলেন, এই ঘটনা শুধু ফিলিস্তিনি জনগণ নয়, বরং পুরো অঞ্চলের জন্য গুরুতর হুমকি। গাজা ইস্যুতে তুরস্কের সঙ্গে পূর্ণ ঐক্য থাকার কথাও জানান তিনি।

এদিকে, ওআইসি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবিলম্বে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে ইসরায়েলের এই পদক্ষেপকে বিপজ্জনক উসকানি, আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং অবৈধ দখলদারিত্ব স্থায়ী করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে—এটি শান্তির যেকোনও সম্ভাবনাকে ধ্বংস করবে।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত