সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মা ও দুই সন্তানকে পাশাপাশি কবরে শায়িত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্যস্ততম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা-মা ও দুই সন্তানসহ চারজনের প্রাণ ঝরে গেল। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রাইভেটকারের ওপর সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান উল্টে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ রাতে বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হোসেনপুর বেপারী বাড়ির পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। এর আগে হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে শোকে স্তব্ধ হয়ে পড়েন পুরো এলাকা।

নিহতরা হলেন-ওমর আলী, তার স্ত্রী নুরজাহান বেগম এবং তাদের দুই ছেলে আবুল হাসেম স্বপন ও আবুল কাশেম মামুন। বড় ছেলে আবুল হাসেম ঢাকায় ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক ছিলেন এবং গাড়িটি তিনিই চালাচ্ছিলেন। ছোট ছেলে মামুনও রাজধানীতে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। পরিবারের দুই মেয়ে হাসিনা আক্তার ও রোকসানা আক্তার ঢাকার বাণিজ্যিক ব্যাংকগুলোতে চাকরি করেন।

শুক্রবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়ি বরুড়ায় ফেরার পথে এ দুর্ঘটনায় প্রাণ হারান সবাই। নিহতদের স্বজনরা ময়নামতি হাইওয়ে থানায় মরদেহ গ্রহণের সময় কান্নায় ভেঙে পড়েন। পরিবারের সদস্যরা জানান, তারা এলাকার উচ্চশিক্ষিত পরিবার হিসেবে পরিচিত ছিলেন। তাদের একসঙ্গে মৃত্যুতে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে পড়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, কাভার্ডভ্যানটিতে সিমেন্ট বোঝাই থাকায় রেকার দিয়ে দ্রুত সরানো সম্ভব হয়নি। ভারী ক্রেন আনতে বিলম্ব হওয়ায় উদ্ধারকাজ দেরি হয়। তবে দুর্ঘটনার সময়ই সবাই মারা গিয়েছিলেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জানিয়েছে, পদুয়ার বাজার এলাকায় নতুন ইউলুপ তৈরির কাজ চলমান আছে, যা শেষ হলে এ ধরনের ঝুঁকিপূর্ণ ইউটার্নের ব্যবহার আর লাগবে না। তবে কাজ সম্পন্ন হতে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত