সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজা ইস্যুতে জামায়াতের আমিরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই. রামাদান। রবিবার সকালে রাজধানীর বসুন্ধরায় আমীরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুস্থতার জন্য দোয়া করেন। পরে উভয়ে ফিলিস্তিনের চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে আমীর জামায়াত বলেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের সঙ্গে বাংলাদেশের মানুষের গভীর সম্পর্ক রয়েছে, যা চিরদিন অটুট থাকবে। তিনি জানান, দুই বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনে নারী-শিশুসহ প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ। গাজার ২ হাজার ৭০০টি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে এবং অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়েছে।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ইসরায়েল গাজায় খাবার প্রবেশে বাধা দিচ্ছে, যার ফলে সেখানে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে। তিনি আরও বলেন, সম্প্রতি ইসরায়েল গাজা দখলের ঘোষণা দিয়েছে এবং প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছে, যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি জাতিসংঘ, ওআইসি ও বিশ্ব সম্প্রদায়কে এ আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের স্বাধীনতা ও পূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই. রামাদান বাংলাদেশের জনগণের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “বাংলাদেশের জনগণ বিশেষ করে জামায়াতের সমর্থন ফিলিস্তিনি জনগণের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বৈঠকে জামায়াতের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত